সিরতি, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংঘাতময় দারফুরে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সুদান সরকার। শনিবার থেকে লিবিয়ায় শুরু হওয়া শান্তি অলোচনায় সুদান সরকারের প্রধান আলোচক এই ঘোষণা দেন।
সরকারি উপদেষ্টা ও সরকারপক্ষের প্রধান আলোচক নাফি আল নাফি বলেন, "এই মুহূর্ত থেকে আমরা দারফুরে যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছি এবং একতরফাভাবে সেটা পালন করে যাব।
দারফুর অঞ্চলে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী সহিংসতা অবসানের লক্ষ্যে শনিবার লিবিয়ায় শুরু হয়েছে শান্তি আলোচনা। তবে দারফুরের প্রধান তিনটি বিদ্রাহী গ্র"প আলোচনায় অনুপস্থিত থাকায় এর সফলতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
অবহেলার অভিযোগ এনে ২০০৩ সালে সুদানের দারফুর এলাকার বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। সেই থেকে সেখানকার সহিংসতায় প্রায় দুই লাখ লোকের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ জানিয়ে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
যদিও সুদান সরকার দাবি করছে যে, পশ্চিমা সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা অতিরঞ্জিত করেছে এবং সহিংসতায় নিহত হয়েছে মাত্র নয় হাজার লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটক/এফএইচবি
bdnews24