২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া-ভিয়েতনাম সহযোগিতা চুক্তি স্বাক্ষর

উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মধ্যে কৃষি, খেলাধুলা, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভিয়েতনামে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম ইয়ং-ইলের সফরকালে শনিবার দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

হ্যানয়, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মধ্যে কৃষি, খেলাধুলা, পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভিয়েতনামে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম ইয়ং-ইলের সফরকালে শনিবার দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই কমিউনিস্ট দেশের উর্ধ্বতন কর্মকর্তার মধ্যে কৃষি প্রযুক্তি এবং সাংস্কৃতিক আদান-প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুয়েন তান ডাং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীকে হ্যানয়ে স্বাগত জানান। উত্তর কোরিয়ার অর্থনীতির দেখভালের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী কিম গত শুক্রবার হ্যানয়ে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন মন্ত্রিপরিষদের কয়েক সদস্যের এক শক্তিশালী প্রতিনিধি দল। মঙ্গলবার ভিয়েতনাম সফর শেষে তাদের দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ক্যাম্বোডিয়া এবং লাওস সফরের কথা। এর আগে ভিয়েতনামের একটি কয়লা খনি, একটি বন্দর, একটি কৃষি প্রতিষ্ঠান এবং একটি শিল্প এলাকা পরিদর্শনের কথা রয়েছে কিমের। সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এক বিবৃতিতে জানায়, "আমরা বুঝতে পারছি আমাদের বর্তমান সফর বেশ ফলপ্রসু হবে।" অর্থনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অনুন্নত উত্তর কোরিয়া বৈদেশিক মুদ্রা ও বাণিজ্যের জন্য উন্মুখ হয়ে আছে। তারা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর এ সফর অঞ্চলটির সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক জোরদারে সাহায্য করতে পারে। প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবরে পরমাণু পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে জাতিসংঘ। ওই অবরোধের কারণে বহির্বিশ্বের সঙ্গে দেশটির বাণিজ্য সীমিত হয়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৩০ ঘ.