ইয়াঙ্গুন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের জান্তা সরকার গত মাসের গণবিক্ষোভ দমনকালে আটক আরও ৮৭ জন বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চির নেতৃত্বাধীন বিরোধী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টির ৫০ জনেরও বেশি সদস্য রয়েছেন। এনএলডি'র মুখপাত্র নিয়ান উইন একথা জানিয়েছেন।
তিনি জানান, ১২ জন বৌদ্ধ ভিক্ষু ও ১৬ জন ছাত্রকেও মুক্তি দিয়েছে জান্তা সরকার। মুক্তি পাওয়াদের মধ্যে ৮১ বছর বয়সী এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এইচলা পি এবং ৭৬ বছর বয়সী এক বৌদ্ধ ভিক্ষুও রয়েছেন। প্রবীণ এ বৌদ্ধ ভিক্ষুকে আগস্ট মাসের প্রথম দিকে ইয়াঙ্গুনের সিটি হলের বাইরে এক শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
স
bdnews24