বেইজিং, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নাকচ করেছে চীন। জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি বৃহস্পতিবার চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে জান্তা সরকারকে চাপে রাখতে মিয়ানমারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিলে বেইজিং তা প্রত্যাখ্যান করে।
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলোকে রজি করাতে ইব্রাহিম গাম্বারি এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত ও চীন সফর করছেন। এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তিনি বৃহস্পতিবার আলোচন শেষ করেছেন। এর আগে তিনি ভারত সফর করেন। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য গাম্বারি আহ্বান জানালেও ভারত তা প্রত্যাখান করে।
চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপের জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার গাম্বারির সঙ্গে আলোচনার পর মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেননি চীন কূটনীতিবিদরা। পরিবর্তে তারা পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, চীন এ ধরনের কোনো পদক্ষেপের পক্ষে নয়।
চীনের স্টেইট কাউন্সিলর তাং জিয়াজুয়ান গাম্বারিকে বলেছেন, "মিয়ানমারের সমস্যা সে দেশের জনগণ ও সরকারকেই সমাধান করতে দিতে হবে।"
তিনি বলেন, "আন্তজার্তিক স
bdnews24