২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা গাড়িবহরে বিস্ফোরণ, ২১ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলায় বৃহস্পতিবার সেনাবাহিনীর এক গাড়িবহরে বিস্ফোরণে ২১ সেনা নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিদের রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

মিঙ্গোরা, পাকিস্তান, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলায় বৃহস্পতিবার সেনাবাহিনীর এক গাড়িবহরে বিস্ফোরণে ২১ সেনা নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিদের রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ একথা জানিয়েছে। বিস্ফোরণে গাড়িবহরের একটি বিস্ফোরকভর্তি ট্রাকে আগুন ধরে যায়। সোয়াত জেলায় জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে প্রায় দুই হাজার সেনা পাঠানোর একদিন বাদে এ ঘটনা ঘটল। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, "২১ সেনা নিহত এবং অপর আট সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন।" রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরণে পর আগুন ধরে যায় এবং দমকলবাহিনী তা নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে পেতে রাখা এক বোমায় বিস্ফোরণটি ঘটে। তবে একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। উল্লেখ্য, সা