২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর বাগদাদের নিরাপত্তাভার হস্তান্তরে আশাবাদী যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনী আগামী বছরের শেষ নাগাদ পুরোপুরি না হলেও বাগদাদের অর্ধেক নিরাপত্তাভার ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার আশা করছে। ২০০৬ সালের জানুয়ারি থেকে ইরাকে সহিংসতা বর্তমানে সবচে কম পর্যায়ে থাকাতেই এই আশা করছে তারা। ইরাকে মার্কিন বাহিনীর ২য় শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওদিয়েরনো বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বাগদাদ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন বাহিনী আগামী বছরের শেষ নাগাদ পুরোপুরি না হলেও বাগদাদের অর্ধেক নিরাপত্তাভার ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার আশা করছে। ২০০৬ সালের জানুয়ারি থেকে ইরাকে সহিংসতা বর্তমানে সবচে কম পর্যায়ে থাকাতেই এই আশা করছে তারা। ইরাকে মার্কিন বাহিনীর ২য় শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রেমন্ড ওদিয়েরনো বুধবার একথা বলেছেন। বাগদাদে এক সংবাদ সম্মেলনে রেমন্ড বলেন, "ইরাকিরা নিরাপত্তাভার নেবে একথা ভেবে আমরা যেমন উদ্বিগ্ন তেমনি তারাও আমাদের হাত থেকে নিরাপত্তাভার নেওয়ার কথা ভেবে সমান উদিগ্ন।" তিনি আরও বলেন, "আগামী ১২ মাসে ধীরে হলেও পরিস্থিতির আরও অগ্রগতি হবে। আমরা ইরাকে সফলতা অর্জন করতে থাকায় বাগদাদের অধিকাংশ এলাকার নিরাপত্তাভার ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে ছেড়ে দিতে সক্ষম হব। এ বছরের শেষেই বাগদাদের ৪০ থেকে ৫০ শতাংশের নিরাপত্তাভার ইরাকের হাতে ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩২ঘ.