২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি বিদ্রোহিদের আঙ্কারায় হস্তান্তর করতে পারে ইরাক

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকানকে বলেছেন, "বাগদাদ কুর্দি বিদ্রোহিদের আঙ্কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাজি হতে পারে। তুরস্কের এক সরকারি কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

আঙ্কারা, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী বাবাকানকে বলেছেন, "বাগদাদ কুর্দি বিদ্রোহিদের আঙ্কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাজি হতে পারে। তুরস্কের এক সরকারি কর্মকর্তা বুধবার একথা বলেছেন। এর আগে তালাবানি বলেছিলেন, ইরাক কখনই কুর্দি বিদ্রোহিদের তুরস্কের হাতে হস্তান্তর করবে না। কিন্তু পরে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তুরস্ক এবং ইরাকের কর্মকর্তাদের মধ্যে পরিকল্পিত একটি বৈঠকের কথা উল্লেখ করে বলেন, দুদেশেরই বড় ধরনের সামরিক অভিযান এড়ানোর চেষ্টার মাঝে ওই বৈঠকই হতে পারে সঙ্কট কূটনৈতিক উপায়ে সমাধানের শেষ সুযোগ। বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরাকি জাতীয় নিরাপত্তা মন্ত্রী শিরওয়ান আল ওয়েলি আঙ্কারায় বৃহস্পতিবারের বৈঠকের নেতৃত্ব দেবেন। এদিকে, ইরাকের কুর্দি প্রেসিডেন্ট তালাবানি ২-৩ নভেম্বরে ইস্তাম্বুলে এক বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। তুরস্কের কর্মকর্তারা সাংবাদিকদের একথা জানিয়েছেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসও যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, মঙ্গলবার বাগদাদ সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাবাকান ইরাকি প্রেসিডেন্ট তালাবানির সঙ্গে আলোচনা চলার সময়টিতে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ঘ.