২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে আসিয়ান থেকে বহিস্কারের আহ্বান নাকচ করল সিঙ্গাপুর

মিয়ানমারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংস্থা আসিয়ান থেকে বের করে দেওয়ার আহ্বান প্রত্যাখান করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো। একই সঙ্গে সেনা শাসিত দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। এদিকে, ভারত সফররত জাতিসংঘের বিশেষ দূত গাম্বারি মিয়ানমারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

সিঙ্গাপুর/নতুন দিল্লি, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটক/রয়টার্স)- মিয়ানমারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংস্থা আসিয়ান থেকে বের করে দেওয়ার আহ্বান প্রত্যাখান করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো। একই সঙ্গে সেনা শাসিত দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। এদিকে, ভারত সফররত জাতিসংঘের বিশেষ দূত গাম্বারি মিয়ানমারের বিরুদ্ধে জোরাল পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়ো সোমবার পার্লামেন্টে বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো পদক্ষেপ ও এসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) থেকে তাদের বের করে দেওয়া হলে দেশটির সমস্যা আরও প্রকট হবে। ১০ সদস্য বিশিষ্ট আসিয়ানই একমাত্র আন্তর্জাতিক সংস্থা যেটি মিয়ানমারকে সদস্য হিসেবে নিয়েছে। আসিয়ান থেকে মিয়ানমারকে বাহিস্কার করার জন্য গত মাসে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। জর্জ ইয়ো বলেন, "আসিয়ানের সকল রাষ্ট্রই চায় মিয়ানমারকে তাদের গ্র"পে রাখতে। সুতারাং সিঙ্গাপুরও তেমনটি চায়।" তিনি জানান, মিয়ানমারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি কেননা ভারত ও চীন দেশটিকে সমর্থন দিয়ে যাচ্ছে। আসিয়ানের বর্তমান সভাপতি সিঙ্গাপুর। আগামী মাসে এখানেই অনুষ্ঠিত হবে সংস্থাটির শীর্ষ সম্মেলন। জর্জ ইয়ো বলেন, "আমরা সর্বান্তকরণে চাই মিয়ানমার সম্মেলনে উপস্থিত থাকুক এবং আসিয়ান সনদে সাক্ষর করুক।" জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সোমবার আহ্বান জনাতে পারেন বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত শুক্রবার দেশটির প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও চীনের প্রতি আহ্বান জানান। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন মিয়ানমারকে সহযোগিতা করা তাদের দেশের জন্য প্রয়োজন। এদিকে, এক মার্কিন বিশেষজ্ঞ এক সপ্তাহ মিয়ানমার সফর শেষে সোমবার জানিয়েছেন, দেশটিতে সমারিক শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আবার বাড়ছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডির অধ্যাপক ডেভিড স্টেইন বাগ বলেন, "মিয়ানমার সফরে যেয়ে এবারই প্রথম আমি শুনলাম জনগণ বলছে, 'আমরা সেনা বাহিনীকে ঘৃণা করি'। এর আগে তারা কখনো একথা বলেনি।" সিঙ্গাপুরে 'ইন্সস্টিটিউট অব সাউথইস্ট এশিয়া স্টাডিজ'-এ সিঙ্গাপুর ভিত্তিক কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে। কিন্তু সামরিক সরকার তা বুঝতে পারছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫০ঘ.