মস্কো, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার প্রথম নভোচারী শেখ মুসজাফর সুকোর ১১ দিন মহাকাশে কাটিয়ে রোববার নিরাপদে পৃথীবিতে ফিরেছেন। কাজাখস্তানে রাশিয়ার মহাকশ কেন্দ্রে এক প্রতক্ষ্যদর্শী রয়টার্সকে এ খবর জানিয়েছেন।
কুয়ালালামপুরের অর্থোপেডিক সার্জন ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুসজাফর রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কমান্ডার ফয়োদর ইউরসিখিন ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কতোভের সঙ্গে কাজাখিস্তানের মহাকাশ কেন্দ্রে অবতরণ করেন।
রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান আনাতোলি পারমিনভ জানান, তিন নভোচারীরই সুস্থ্য আছেন।
তিনি বলেন, "তারা সবাই ভাল আছেন। তবে তিন জনের মধ্যে সবচেয়ে ভাল আছেন মালেশিয়ার নভোচরী মুসজাফর। কারন অন্যদের তুলনায় তিনি কম সময় মহাকাশে অবস্থান করেছেন।"
মহাকাশ যানটি যখন মহাকাশ কেন্দ্রে অবতরণ করে তখন কেন্দ্রের বাইরে মুসজাফরের আত্মীয়রা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তারা জানান, তারা অনেক প্রার্থনা করেছেন সে যেন নিরাপদে ফিরে আসে।
মালেশিয়ার উপ-প্রধানমন্ত্রী নাজিব রাজাক মহাকাশ কেন্দ্রে মুসজাফরকে স্বাগত জানিয়ে বলেছেন, তার মহাকাশ ভ্রমণ মালেশিয়ার এ বছরের সবচেয়ে বড় ঘটনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৭ঘ.
bdnews24