হাউস্টন, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রিপাবলিকান নেতা পিযুষ ববি জিন্দাল শনিবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন। এর ফলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসাবে তিনি একটি রাজ্যের নেতৃত্বে এলেন।
নির্বাচনে ৩৬ বছর বয়সী জিন্দাল ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা ওয়াল্টার বাসো পেয়েছেন মাত্র ১৮ শতাংশ ভোট।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করা জিন্দাল লুইজিয়ানার ডেমোক্রেট দলীয় গভর্নর ক্যাথলিন ব্লাঙ্কোর স্থালাভিষিক্ত হবেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের শক্তিশালী হারিকেন ক্যাটরিনার আঘাতের পর লুইজিয়ানার উদ্ধার তৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন তৎকালীন গভর্নর ব্লাঙ্কো। তিনি এ নির্বাচনে অংশ নেননি। আর ২০০৩ সালের নির্বাচনে জিন্দালকে অল্প ব্যবধানে পরাজিত করেন ব্লাঙ্কো।
১৮৭০ এর দশকের পর লুইজিয়ানার প্রথম অশ্বেতাঙ্গ গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন ভারতীয় বংশোদ্ভূত জিন্দাল।
জিন্দাল বিজয়ী ভাষণে বলেন, "আমার মা ও বাবা এ দেশে এসেছিলেন আমেরিকায় আসার স্বপ্ন বাস্তবায়ন করতে। এখন তাদের ওই স্বপ্ন আরও বেশি সত্য আর জীবন্ত হয়ে থাকবে লুইজিয়ানায়।"
জিন্দালের নির্বাচনী প্রতিশ্র"তি মধ্যে ছিল রাজনৈতিক দুর্নীতি বন্ধ করা, কর হ্রাস করা এবং স্কুল উন্নয়ন করা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১২ ঘ.
bdnews24