২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশ বছরের মধ্যে ফিলিস্তিনে প্রথম আদমশুমারি

ফিলিস্তিনে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো আদমশুমারি শুরু হয়েছে বুধবার। কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরও জোরাল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

নাবলুস, পশ্চিম তীর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো আদমশুমারি শুরু হয়েছে বুধবার। কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরও জোরাল হবে। আদমশুমারির জন্য প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা শহরে কাজ শুরু করেছেন। তারা শহরের প্রতিটি বাড়ি ও অফিসকে লাল ও নীল কালি দিয়ে চিহ্নিত করে রাখছেন। এর ফলে আগামী ডিসেম্বর থেকে মানুষ গণনা শুরু হলে খুব সহজে কাজ করা সম্ভব হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ১৯৯৭ সাল থেকে অদমশুমারি আশা করে আসছে। তারা মনে করছে আদমশুমারি অনুষ্ঠিত হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আরও জোরাল হবে এবং ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় তাদের অবস্থান আরও জোরদার হবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক সহযোগী সায়েব এরাকাত বলেন, "আদমশুমারি হলে ইসরায়েলের সঙ্গে আলোচনায় আমরা সুবিধা পাব।" তিনি আরও বলেন, "আমরা একটি স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছি। আর সে জন্য আদমশুমারি হওয়া অন্যতম শর্ত।" ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, আদমশুমারি হলে প্রশাসন পরিচালনায় তারা একটি কৌশল তৈরি করতে পারবে। এছাড়া স্কুল, কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের সঠিক তথ্য তাদের কাছে থাকবে। তারা আরও বলছে, এর ফলে ইসরায়েলের সঙ্গে তাদের সীমানগত দাবি আরও জোরদার হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/