২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথ্রো বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে ছোট এই সংঘর্ষে কেউ হতাহত হয়নি। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের আগে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৪৭ ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি এ৩৪০ এয়ারবাসের সঙ্গে এই সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লন্ডন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)- বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে ছোট এই সংঘর্ষে কেউ হতাহত হয়নি। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের আগে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৪৭ ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি এ৩৪০ এয়ারবাসের সঙ্গে এই সংঘর্ষ হয়। বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা বিএএ'র এক মুখপাত্র সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষটি ছিল খুবই সামান্য। এতে কেউ আহত হয়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে। শ্রীলংকান এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, তাদের বিমানে ক্রুসহ মোট ২৮৬ জন যাত্রী ছিলেন। আরোহীদের সবাই নিরাপদে আছেন এবং তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, "জানা গেছে দুটি বিমানের পাখার মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩১ ঘ.