২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় নতুন প্রজাতির ডাইনোসরের কঙ্কাল উদ্ধার

আর্জেন্টিনায় নতুন প্রজাতির ডাইনোসরের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১০৫ ফুট লম্বা তৃণভোজী এই প্রাগৈতিহাসিক প্রাণীটি এ পর্যন্ত পরিচিত বৃহত্তম ডাইনোসরগুলোর অন্যতম। আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিজ্ঞানীরা জানিয়েছেন, উষর পাতাগোনিয়া অঞ্চলে উদ্ধার হওয়া এই কঙ্কালটি টাইটানোসরের কোনো নতুন প্রজাতি বলে মনে করা হচ্ছে। এর ঘাড়ের গঠন সম্পূর্ণ ভিন্ন ধরণের হওয়াই এর কারণ। বিজ্ঞানীরা ডাইনোসরটির নাম দিয়েছেন, 'ফিউটালোগনকোসরাস ডুকেই'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বুয়েনস আইরেস, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--আর্জেন্টিনায় নতুন প্রজাতির ডাইনোসরের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১০৫ ফুট লম্বা তৃণভোজী এই প্রাগৈতিহাসিক প্রাণীটি এ পর্যন্ত পরিচিত বৃহত্তম ডাইনোসরগুলোর অন্যতম। আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিজ্ঞানীরা জানিয়েছেন, উষর পাতাগোনিয়া অঞ্চলে উদ্ধার হওয়া এই কঙ্কালটি টাইটানোসরের কোনো নতুন প্রজাতি বলে মনে করা হচ্ছে। এর ঘাড়ের গঠন সম্পূর্ণ ভিন্ন ধরণের হওয়াই এর কারণ। বিজ্ঞানীরা ডাইনোসরটির নাম দিয়েছেন, 'ফিউটালোগনকোসরাস ডুকেই'। ফিউটালোগনকোসরাস শব্দটি নেওয়া হয়েছে মাপুচি ইন্ডিয়ানদের ভাষা থেকে, এর অর্থ 'বৃহৎ' এবং 'প্রধান'। আর ডুকেই শব্দটি নেওয়া হয়েছে 'ডিউক এনার্জি আর্জেন্টিনা' থেকে। কঙ্কাল উদ্ধারের কাজে এই প্রতিষ্ঠানটি অর্থ যুগিয়েছে। আর্জেন্টিনার কোমাহু ন্যাশনাল ইউনিভার্সিটির জীবাশ্মবিজ্ঞান কেন্দ্রের পরিচালক হোর্হে ক্যালভো বলেন, "এটি এ পর্যন্ত পাওয়া ডাইনোসরের সবচেয়ে বড় কঙ্কালগুলোর একটি। এ কঙ্কালটি অনেক বেশি পূর্ণাঙ্গও।" বিজ্ঞানীরা মনে করেন, ৮৮ মিলিয়ন বছর আগে অর্থাৎ ক্রিটাশাস যুগের শেষ দিকে এই ডাইনোসরটির অস্তিত্ত্ব ছিল। শিকাগোর ফিল্ড যাদুঘরের ডাইনোসর বিষয়ক সহকারি রক্ষক পিটার ম্যাককোভিস্কি বলেন, "আমি নিশ্চিত এটি নতুন প্রজাতির ডাইনোসর। আমি উদ্ধার করা কঙ্কালটির কিছু অংশ দেখেছি। এগুলো সত্যিই প্রকান্ড।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/১৯২০ ঘ.