২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা বুধবার মার্কিন পুরস্কার নিচ্ছেন, ক্ষুব্ধ চীন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে পুরস্কৃত করতে যাওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। তিব্বতে তার সমর্থকদের কর্মকাণ্ড বৃদ্ধির ব্যাপারে চীন সতর্ক করে দিয়েছে। দালাই লামা বুধবার মার্কিন কংগ্রেসের স্বর্ণ পদক গ্রহণ করবেন। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

বেইজিং, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে পুরস্কৃত করতে যাওয়ায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। তিব্বতে তার সমর্থকদের কর্মকাণ্ড বৃদ্ধির ব্যাপারে চীন সতর্ক করে দিয়েছে। দালাই লামা বুধবার মার্কিন কংগ্রেসের স্বর্ণ পদক গ্রহণ করবেন। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে বৃহত্তর শায়ত্ত্বশাসনের দাবি করে আসছেন। যদিও চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে থাকে। তিব্বতের কমিউনিস্ট পার্টির প্রধান ঝ্যাং কুইঙলি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "দালাই লামা যদি এই পুরস্কার পান তাহলে বুঝতে হবে পৃথিবীতে কোনো বিচার নেই, ভালো মানুষ নেই।" দালাই লামাকে পুরস্কৃত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিবাদে চীন চলতি সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব শক্তিগুলোর একটি বৈঠক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ওই বৈঠকে ইরানের ব্যাপারে আলোচনা হবে। এছাড়া, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল গত সেপ্টেম্বরে দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করায় চীন জার্মানির সঙ্গে মানবাধিকার বিষয়ক একটি বার্ষিক সংলাপ বাতিল করেছে। এছাড়া, কমিউনিস্ট পার্টির ১৭তম কংগ্রেসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইসি জানিয়েছেন, দালাই লামাকে পুরস্কৃত করার মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে চীন। তিনি বলেন, "চীন আন্তরিকভাবে দাবি করছে যুক্তরাষ্ট্র এই ভুল সিদ্ধান্ত বাদ দেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৭ ঘ.