২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে সব বিকল্পই হাতে থাকবে: গেটস

মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস ইরানের বিরুদ্ধে সব বিকল্পই হাতে রাখার পাশাপাশি তেহরানের ওপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োগ এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ইহুদি প্রতিষ্ঠান 'ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স' এ এক বক্তব্যে গেটস বলেন, "এ ধরনের সরকার সম্বলিত বিভিন্ন দেশের সম্মিলিত শক্তি দিয়েই কেবল পরমাণু কর্মসূচি পরিহারে ইরানের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা যেতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস ইরানের বিরুদ্ধে সব বিকল্পই হাতে রাখার পাশাপাশি তেহরানের ওপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োগ এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ইহুদি প্রতিষ্ঠান 'ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স' এ এক বক্তব্যে গেটস বলেন, "এ ধরনের সরকার সম্বলিত বিভিন্ন দেশের সম্মিলিত শক্তি দিয়েই কেবল পরমাণু কর্মসূচি পরিহারে ইরানের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা যেতে পারে।" ইরানের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গেটস বলেন, "আমাদের মিত্র দেশগুলোকে অবশ্যই ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার বাপারে কাজ করে যেতে হবে।" তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কথামতো আমাদেরকে সব বিকল্প পথই খোলা রাখতে হবে।" ইরান বেসমরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে পশ্চিমাদের ধারণা। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানকে এ কর্মসূচি বন্ধ করতে রাজি করাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ তেহরানের ওপর দু'দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান জাতিসংঘ পরমাণু অস্ত্রপরিদর্মকদের কাছে তাদের কর্মসূচির স্বচ্ছতা তুলে ধরে কিনা তা দেখার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে নভেম্বর পর্যন্ত দেরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৭ঘ.