ব্যাংকক, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘে মিয়নমারের বিশেষ দূত ইব্রাহিত গাম্বারি সোমবার দেশটির জান্তা সরকারের কাছে সকল রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, গত মাসের গণতন্ত্রপন্থি জনবিক্ষোভের পর অব্যাহত গ্রেপ্তার ছিল "অত্যন্ত বিরক্তিকর।"
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নিতিয়া পিবালসনগ্রামের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার আলোচনা শেষে গাম্বারি সাংবাদিকদের বলেন, "এসব কর্মকাণ্ড অবশ্যই এখনই বন্ধ করতে হবে।"
তিনি বলেন, "বিক্ষোভের সময় গ্রেপ্তারকৃতদেরসহ সকল রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমার সরকারের কাছে আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।"
উল্লেখ্য, মিয়ানমারের চলমান সমস্যা নিয়ে এশিয়ার দেশগুলোর সঙ্গে আলোচনা করতে জাতিসংঘ দূত গাম্বারি বর্তমানে ব্যাংকক সফর করছেন। ধারণা করা হচ্ছে, এ মাস শেষ হওয়ার আগে তিনি আবারও মিয়নমার সফর করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩১১ ঘ.
bdnews24