২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সিনেমা হলে বোমা বিস্ফোরণে নিহত ৬

উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের শিল্প নগরী লুধিয়ানার একটি জনাকীর্ণ সিনেমা হলে রোববার এক বোমা বিস্ফোরণে কমপে ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঠিক আগেই ছবির প্রদর্শন শুরু হয়েছিল। 'শিঙ্গার সিনেমা' নামের এ হলে ওই সময় প্রায় ছয়শত দর্শক উপস্থিত ছিলেন। এ সিনেমা হল এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর এক বড় অংশ মুসলমান। রোববার ঈদের দিনেই এ বিস্ফোরণের ঘটনা ঘটল। প্রত্যদর্শী পারদীপ কুমার রয়টার্সকে জানান, "সিনেমা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ধোঁয়া দেখা গেল, তারপরই বিকট শব্দ। এরপর হই হট্টগোলে ভরে গেল পুরো এলাকা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 07:38 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চণ্ডিগড়, ভারত, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যের শিল্প নগরী লুধিয়ানার একটি জনাকীর্ণ সিনেমা হলে রোববার এক বোমা বিস্ফোরণে কমপে ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঠিক আগেই ছবির প্রদর্শন শুরু হয়েছিল। 'শিঙ্গার সিনেমা' নামের এ হলে ওই সময় প্রায় ছয়শত দর্শক উপস্থিত ছিলেন। এ সিনেমা হল এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর এক বড় অংশ মুসলমান। রোববার ঈদের দিনেই এ বিস্ফোরণের ঘটনা ঘটল। প্রত্যদর্শী পারদীপ কুমার রয়টার্সকে জানান, "সিনেমা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ধোঁয়া দেখা গেল, তারপরই বিকট শব্দ। এরপর হই হট্টগোলে ভরে গেল পুরো এলাকা।" লুধিয়ানার এক উর্ধতন পুলিশ কর্মকর্তা চন্দর শেখর বলেন, "এটা বোমা বিস্ফোরণ বলে মনে হচ্ছে।" ডাক্তারদের মতে আহতরা বোমা হামলার শিকার বলেও জানান তিনি। গত সপ্তাহে আজমীর শরীফ মাজারে সান্ধ্য প্রার্থনার পর বিস্ফোরিত বোমায় দুইজন নিহত হয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/ডিডি/০১৩৩ ঘ.