কাবুল, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় শনিবার একটি আত্মঘাতী হামলায় এক পুলিশসহ সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এক পুলিশ কমান্ডার একথা জানান।
সীমান্ত পুলিশ কমান্ডার জেনারেল আব্দুল রাজেক জানান, সীমান্তবর্তী শহর স্পিন বোলদাকের কেন্দ্রস্থলে একটি বাজারের কাছাকাছি দাড় করানো একটি পুলিশের গাড়ির ওপর এক আত্মঘাতী বোম হামলাকারী মোটর সাইকেল চালিয়ে দিলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।
তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে।
তালেবান বিদ্রোহীরা চলতি বছর প্রায় একশ' আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24