২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সংঘর্ষে ৩ তামিল গেরিলা নিহত, নিখোঁজ ৩ সেনা

শ্রীলংকার সংঘাতময় উত্তরাঞ্চলে শনিবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন তামিল টাইগার বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের দুটি নৌকা ডুবে যায়। এছাড়া তিন সেনা নিখোঁজ রয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী জানায়, জাফনা উপদ্বীপের একটি লেগুনে গেরিলাদের সঙ্গে সেনাবহিনীর সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর গুলিতে তিন গেরিলা নিহত হন ও তাদের একটি নৌকা ডুবে যায়। অপরদিকে সেনাবাহিনীর একটি নৌকা ডুবে গেলে তিন সেনা সদস্য নিখোঁজ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কলম্বো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সংঘাতময় উত্তরাঞ্চলে শনিবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন তামিল টাইগার বিদ্রোহী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের দুটি নৌকা ডুবে যায়। এছাড়া তিন সেনা নিখোঁজ রয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। সেনাবাহিনী জানায়, জাফনা উপদ্বীপের একটি লেগুনে গেরিলাদের সঙ্গে সেনাবহিনীর সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর গুলিতে তিন গেরিলা নিহত হন ও তাদের একটি নৌকা ডুবে যায়। অপরদিকে সেনাবাহিনীর একটি নৌকা ডুবে গেলে তিন সেনা সদস্য নিখোঁজ হন। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার নানায়কারা বলেন, "আমরা এলটিটিই'র কিছু নৌকা দেখতে পাই। এ সময় সেনা সদস্যরা গুলি করলে গেরিলাদের একটি নৌকা ডুবে যায় এবং তিন গেরিলা নিহত হন। এছাড়া গেরিলাদের গুলিতে আমাদের একটি নৌকা ডুবে যায়। এরপর থেকে তিন সেনা নিখোঁজ রয়েছেন।" তবে এই সংঘর্ষের ব্যাপারে মন্তব্য করার জন্য এলটিটিই'র সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গত মাসে সেনা অভিযান জোরদার করার পর থেকে এলটিটিই'র সঙ্গে সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বাধীন তামিল ভূখণ্ডের দাবিতে সংগ্রাম করছে এলটিটিই। শ্রীলংকায় ১৯৮৩ সালের পর থেকে এ পর্যন্ত সংঘর্ষে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২০০৬ সালের পরে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ হাজার মানুষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি