২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে

আজ শুক্রবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান ও লেবাননে আজ থেকে তিন দিনব্যাপী ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। তবে ওমান আগামীকাল শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। আফ্রিকার দেশ সুদান এবং লিবিয়ায়ও আজ ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াতেও শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া, এশিয়ার ফিলিপাইন, মালয়েশিয়া এবং চীনের মুসলমানরাও আজ ঈদ উদযাপন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 06:39 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কুয়ালালামপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/আলজাজিরা) - আজ শুক্রবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান ও লেবাননে আজ থেকে তিন দিনব্যাপী ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। তবে ওমান আগামীকাল শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। আফ্রিকার দেশ সুদান এবং লিবিয়ায়ও আজ ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াতেও শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া, এশিয়ার ফিলিপাইন, মালয়েশিয়া এবং চীনের মুসলমানরাও আজ ঈদ উদযাপন করছেন। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষের মিছিল দেখা গেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। বাসে, ট্রেনে, নৌকায় এবং বিমানে দেখা গেছে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড ভিড়। ইন্দোনেশিয়ায় এ বছর ঈদ উপলক্ষে প্রায় দেড় কোটি লোক বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুধু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়ই ঈদের প্রাক্কালে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে প্রায় ১৮০ জনের। প্রসঙ্গত, পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ-উল-ফিতর উদযাপন শুরুর দিন। অঞ্চলভেদে নতুন চাঁদ দেখার তারতম্যের ফলে ঈদ উদযাপনও দেশে দেশে আগে পরে হয়ে আসছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২২৮ ঘ.