২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাস নদীতে পড়ে ৪০ জন তীর্থযাত্রী নিহত

ভারতের উত্তরাঞ্চলে পার্বত্য এলাকায় বৃহস্পতিবার তীর্থযাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ৪০ জন নিহত হয়েছে। একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দ্রুত বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি হিমালয় পার্বত্য এলাকার অলকানন্দা নদীতে পড়ে যায়। একজন জেলা কর্মকর্তা জানান, যাত্রীদের সবাই ছিলেন হিন্দু তীর্থযাত্রী। তারা পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা থেকে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 07:18 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লক্ষ্মৌ, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তরাঞ্চলে পার্বত্য এলাকায় বৃহস্পতিবার তীর্থযাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ৪০ জন নিহত হয়েছে। একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দ্রুত বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি হিমালয় পার্বত্য এলাকার অলকানন্দা নদীতে পড়ে যায়। একজন জেলা কর্মকর্তা জানান, যাত্রীদের সবাই ছিলেন হিন্দু তীর্থযাত্রী। তারা পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা থেকে আসছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০৫২ ঘ.