২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হাউস কমিটিতে অনুমোদন পেল আর্মেনীয় 'গণহত্যা' প্রস্তাবনা

তুরস্ক ও হোয়াইট হাউসের সতর্কতার মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি বুধবার আর্মেনীয় 'গণহত্যা' প্রস্তাবনা অনুমোদন করেছে। তুরস্কে ১৯১৫ সালের আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসেবে গণ্য করলে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ন্যাটো মিত্র দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হবে বলে আগেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সতর্ক করে চিঠি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। সতর্কবাণী দিয়েছিল হোয়াইট হাউসও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

আঙ্কারা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্ক ও হোয়াইট হাউসের সতর্কতার মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি বুধবার আর্মেনীয় 'গণহত্যা' প্রস্তাবনা অনুমোদন করেছে। তুরস্কে ১৯১৫ সালের আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসেবে গণ্য করলে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ন্যাটো মিত্র দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হবে বলে আগেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সতর্ক করে চিঠি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। সতর্কবাণী দিয়েছিল হোয়াইট হাউসও। কিন্তু এ হুঁশিয়ারির মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদ কমিটিতে ২৭-২১ ভোটে প্রস্তাবনাটি পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে আবারও দু'দেশের সম্পর্কে অবনতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে তুরস্ক। প্রস্তাবনাটি এখন প্রতিনিধি পরিষদ কক্ষে যাবে। সেখানে নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হবে। ডেমোক্রেট নেতারা একথা জানিয়েছেন। তুরস্ক স