২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রসায়নে নোবেল পেলেন জার্মান বিজ্ঞানী গেরহার্ড আর্টল

রসায়ন শাস্ত্রে ২০০৭ সালের নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী গেরহার্ড আর্টল। সুইডিশ একাডেমী অফ সায়েন্সেস এর 'নোবেল কেমিস্ট্রি প্যানেল' এক বিবৃতিতে বুধবার একথা জানিয়েছে। 'সারফেস কেমিস্ট্রি'-তে গবেষণায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন পদার্থের উপরিভাগে রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণা করেন গেরহার্ড আর্টল। পদার্থের শক্ত উপরিভাগে রাসায়নিক বিক্রিয়া বুঝতে তার এ গবেষণা কাজে লাগবে বলে জানিয়েছে নোবেল কমিটি। এ পুরস্কারের জন্য গেরহার্ড আর্টল নোবেল কমিটির কাছ থেকে ১৫ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি সুইডিশ ক্রাউন) পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

স্টকহোম, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রসায়ন শাস্ত্রে ২০০৭ সালের নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী গেরহার্ড আর্টল। সুইডিশ একাডেমী অফ সায়েন্সেস এর 'নোবেল কেমিস্ট্রি প্যানেল' এক বিবৃতিতে বুধবার একথা জানিয়েছে। 'সারফেস কেমিস্ট্রি'-তে গবেষণায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন পদার্থের উপরিভাগে রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণা করেন গেরহার্ড আর্টল। পদার্থের শক্ত উপরিভাগে রাসায়নিক বিক্রিয়া বুঝতে তার এ গবেষণা কাজে লাগবে বলে জানিয়েছে নোবেল কমিটি। এ পুরস্কারের জন্য গেরহার্ড আর্টল নোবেল কমিটির কাছ থেকে ১৫ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি সুইডিশ ক্রাউন) পাবেন। এক বিবৃতিতে সুইডিশ একাডেমী জানায়, "রাসায়নিক শিল্প খাতের জন্য এ বিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। লোহায় কিভাবে মরিচা ধরে, জ্বালানি কোষগুলো কিভাবে কাজ করে এবং গাড়িতে এ অনুঘটকটি কিভাবে কাজ করে এ ধরনের বিভিন্ন প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে তার এ গবেষণা আমাদের সাহায্য করবে।" এ বছর নোবেল পুরস্কারের মধ্যে এটি তৃতীয়। এর আগে মঙ্গলবার পদার্থবিজ্ঞানে এবং সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সুইডিশ ব্যবসায়ী ও ডিনামাইট আবিস্কারক আলফ্রেড নোবেল এর নামে ১৯০১ সাল থেকে এ পুরস্কার প্রবর্তণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৪ ঘ.