মিরানশাহ, পাকিস্তান অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে জঙ্গি বিমান হামলা চালাচ্ছে পাকিস্তাানি সেনারা। আদিবাসী ওই অঞ্চলে জঙ্গি-সেনা সংঘর্ষের ৪র্থ দিনে মঙ্গলবার সেনারা বিমান হামলা শুরু করেছে। পাকিস্তানের এই অঞ্চলটি আল-কায়েদা এবং তালেবানদের শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত।
শনিবার রাত থেকেই এ এলাকায় সেনাদের সঙ্গে জঙ্গিদের লড়াই চলছে। মঙ্গলবারের লড়ায়েইর আগেই এখানে কয়েক দফা সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ২০০ মানুষ।
জঙ্গি ঘাঁটি 'মির আলি' লক্ষ্য করে জঙ্গি হামলা চালাচ্ছে সেনারা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহীদ আরশাদ একা জানিয়েছেন।
সেনাবাহিনীর বিমান হামলার মুখে ঘড়বাড়ি ছেড়ে পালাচ্ছে ওই এলাকার হাজার হাজার পরিবার।
মঙ্গলবারের বিমান হামলায় কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে আরশাদ বিস্তারিত কিছু জানাননি। তবে এলাকার অধিবাসীরা এবং নিরাপত্তা কর্মকর্তারা বরছেন, ৫০ জন মানুষ নিহত হয়েছে। বিমান হামলায় ইতোমধ্যেই ধ্বংস হয়েছে বহু বাড়ীঘর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৫ঘ.
bdnews24