২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে জেরার মুখে ওলমার্ট

দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। লেবানন যুদ্ধ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন থেকে সাময়িক রেহাই পাওয়ার পর এবং ফিলিস্তিন শান্তি আলোচনা নিয়ে এগুনোর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

জেরুজালেম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। লেবানন যুদ্ধ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন থেকে সাময়িক রেহাই পাওয়ার পর এবং ফিলিস্তিন শান্তি আলোচনা নিয়ে এগুনোর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। ইসরায়েলি পত্র-পত্রিকা জানায়, ২০০৬ সালের লেবানন যুদ্ধের বিষয়টি তদন্ত করছে একটি কমিশন। এই যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়ার জন্য গত এপ্রিলে অন্তবর্তী প্রতিবেদনে কমিশন ওলমার্টের সমালোচনা করলেও তাকে পদত্যাগের আহ্বান জানায়নি। অধিকাংশ ইসরায়েলি এই যুদ্ধকে ভুল বলে মনে করে। সরকার নিযুক্ত উইনোগ্রাদ কমিশনের উদ্ধৃতি দিয়ে হা'রেজ পত্রিকা জনায়, "প্রধানমন্ত্রী তার পদের উপযুক্ত কিনা এই সিদ্ধান্ত নেওয়ার রজনৈতিক দায়িত্ব আমাদের নয়।" ওলমার্ট ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার প্রতিজ্ঞা পার্লামেন্টকে জানানোর একদিন পর দেশটির সবচেয়ে বড় পত্রিকা 'ইদিওথ আহরোনথ' শিরোনাম দেয় 'নো হেডস উইল রোল'। বিভিন্ন পত্রিকার প্রতিবেদনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্যানেলের এক মুখপাত্র জানান, "পাঁচ সদস্যের বোর্ড স