বাগদাদ, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকের উত্তরাঞ্চলে মঙ্গলবার দুটি আত্মঘাতী গাড়ী বোমা হামলায় ২২ জন নিহত হয়েছে। আলকায়েদার বিরুদ্ধে লড়াইরত এক সুন্নি আরব আদিবাসী নেতা এবং স্থানীয় পুলিশ প্রধানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
জঙ্গি দমনাভিযানে মার্কিন বাহিনীর সঙ্গে হাত মেলানো সরকারি কর্মকর্তা এবং আদিবাসী নেতাদের বিরুদ্ধে রমজান মাসে হামলা জোরদারের ঘোষণা দিয়েছিল আল-কায়েদা। মঙ্গলবারের আত্মঘাতী গাড়ি বোমা দুটি বেইজি শহরে বিস্ফোরিত হয়। পুলিশ একথা জানিয়েছে। বেইজি শহরটি ইরাকের বড় ধরনের তেল শোধনাগার।
পুলিশ জানিয়েছে, একটি মসজিদকে লক্ষ্য করে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। অন্য বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয় পুলিশ প্রধান কর্নেল সাদ নিফাসকে লক্ষ্য করে। বিষ্ফোরণে তিনি আহত হন।
পুলিশ প্রাথমিকভাবে সবগুলো বোমা হামলায় ২২ জনের মৃত্যুর খবর জানতে পারেনি। তবে মসজিদে বিস্ফোরিত বোমায় ১০ জনের মৃত্যুর কথা তারা আগেই জানিয়েছিল।
বেইজি শহরের এক পুলিশ সূত্র জানায়, বোমা হামলার লক্ষ্য ছিলেন হামাদ আল জুবৌরি এবং সুন্নি আরব নেতা সালাহউদ্দিন। জুবৌরি আহত হয়েছেন কিনা তা স্পষ্ট জানা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩০ঘ.
bdnews24