২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেনাসংখ্যা ২৫শ তে নামিয়ে আনবে ব্রিটেন

আগামী বছর বসন্ত থেকেই ইরাকে ব্রিটিশ সেনা কমানো শুরু হবে। বর্তমানে ইরাকে মোতায়েন ৫ হাজার সেনা থেকে সেনাসংখ্যা ২৫শ তে নামিয়ে আনা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার একথা বলেছেন। এর পাশাপাশি ব্রাউন ইরাকিদের জন্য পুনর্বাসন নিয়ে কাজ করারও প্রতিশ্র"তি দেন, বিশেষত যেসব ইরাকি ব্রিটিশ বাহিনীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে কিংবা ব্রিটেনে যাওয়ার জন্য আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 02:49 PM

লন্ডন, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী বছর বসন্ত থেকেই ইরাকে ব্রিটিশ সেনা কমানো শুরু হবে। বর্তমানে ইরাকে মোতায়েন ৫ হাজার সেনা থেকে সেনাসংখ্যা ২৫শ তে নামিয়ে আনা হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার একথা বলেছেন। এর পাশাপাশি ব্রাউন ইরাকিদের জন্য পুনর্বাসন নিয়ে কাজ করারও প্রতিশ্র"তি দেন, বিশেষত যেসব ইরাকি ব্রিটিশ বাহিনীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে কিংবা ব্রিটেনে যাওয়ার জন্য আবেদন করেছে। ইরাক নীতি নিয়ে পার্লামেন্টে ভাষণদানকালে ব্রাউন বলেন, দক্ষিণ ইরাকে ব্রিটিশ বাহিনী লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে বরং পরিস্থিতির ওপর নজর রাখার ভূমিকা নেবে। আর বসরার নিরাপত্তাভার আগামী দুমাসের মধ্যে দিয়ে দেওয়া হবে ইরাকি বাহিনীর ওপর। এরপরের মাসগুলোতে ব্রিটিশ বাহিনীর ভূমিকা ধীরে ধীরে আরও কমিয়ে ফেলা হবে। এভাবে ধীরে ধীরে সেনা সংখ্যাও ২৫শ'তে নামিয়ে আনা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৬ ঘ.