২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের উপ-সেনাপ্রধান পদে শপথ নিলেন কাইয়ানি

পাকিস্তানের উপ-সেনাপ্রধান পদে শপথ নিয়েছেন পাক গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আশফাক কাইয়ানি। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তার প্রতিশ্র"তি অনুযায়ী সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়া মাত্র কাইয়ানি এ পদে আসীন হবেন বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ইসলামাবাদ, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- পাকিস্তানের উপ-সেনাপ্রধান পদে শপথ নিয়েছেন পাক গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আশফাক কাইয়ানি। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তার প্রতিশ্র"তি অনুযায়ী সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়া মাত্র কাইয়ানি এ পদে আসীন হবেন বলে আশা করা হচ্ছে। আফগান সীমান্তের কাছে আদিবাসী এলাকায় চলমান জঙ্গি তৎপরতা সামাল দিতে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা পাকিস্তান সেনাবাহিনীর উত্তরসূরী হতে চলেছেন কাইয়ানি। আদিবাসী ওই এলাকায় সংঘর্ষে এ সপ্তাহেই ২০ সেনাসহ ৮০ জন নিহত হয়েছে। পেশাগত দক্ষতা এবং বুদ্ধির দিক দিয়ে কাইয়ানি যথেষ্ট কাজের লোক হওয়ায় প্রেসিডেন্ট মুশাররফ সঙ্কট মোকাবিলায় তার ওপর আস্থাশীল। পাকিস্তানের আদিবাসী অঞ্চলে জঙ্গি তৎপরতা সামাল দিতে কাইয়ানির সব দক্ষতাই কাজে লাগানোর প্রয়োজন পড়বে। জুলাইয়ের মাঝামাঝিতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর থেকে তালেবানপন্থি জঙ্গিরা স