২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ জন নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি রোববার সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সরকারি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

দামেস্ক, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি রোববার সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সরকারি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা জানায়, যান্ত্রিক ত্র"টির কারণে নাভাজা বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির তিন ক্রু নিহত হয়। বিমানটি সেনাবহিনী সংশ্লিষ্ট একটি বিভাগের। এলাকাবাসী জানায়, মুয়াদামিয়াত আল শাম জেলার একটি অলিভ বনে বিমানটি বিধ্বস্ত হয়। ধ্বংসস্তুপ থেকে সামরিক পোশাক পরা তিন জনের মৃতদেহ টেনে বের করা হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিমানটি প্রচন্ডভাবে দুলতে দুলতে মাটিতে আছড়ে পড়ে।" অন্য এক প্রত্যক্ষদর্শী মোহম্মদ নাসের বলেন, "বিমানটি বাগানের মধ্যে বিধ্বস্ত হয়। এতে কোনো ঘরবাড়ির ক্ষতি হয়নি।" গত ৬ সেপ্টেম্বর সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার পর দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই বিমানটি বিধ্বস্ত হলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২২ঘ.