২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আল-কায়েদাকে চাপে রাখতে হবে: পেত্রাউস

ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস দাবি করেছেন, আল-কায়েদা ইন ইরাককে দমনে মার্কিন ও ইরাকি বাহিনী 'উল্লেখযোগ্য সফলতা' পেয়েছে। তবে তিনি জানান, জঙ্গি সংগঠনটির অর্থের উৎস বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে চাপের মুখে রাখতে হবে। দিয়ালা প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কমান্ডার একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

পূর্ব বাকুবা, ইরাক, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস দাবি করেছেন, আল-কায়েদা ইন ইরাককে দমনে মার্কিন ও ইরাকি বাহিনী 'উল্লেখযোগ্য সফলতা' পেয়েছে। তবে তিনি জানান, জঙ্গি সংগঠনটির অর্থের উৎস বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে চাপের মুখে রাখতে হবে। দিয়ালা প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কমান্ডার একথা বলেন। ডেভিড পেত্রাউস বলেন, "ইরাকে আল-কায়েদার বিরুদ্ধে সফলতা উল্লেখযোগ্য এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও উৎসাহব্যঞ্জক।" তিনি বলেন, "আল-কায়েদা নেকড়ের মতো ওঁৎ পেতে আছে। তারা সব সময় জাতিগত সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কখনও কখনও ভয়াবহ ক্ষয়-ক্ষতি হচ্ছে।" ইরাকে বেশিরভাগ বড়বড় সংঘাতের জন্য 'আল-কায়েদা ইন ইরাক'কে দায়ী করে মার্কিন বাহিনী। এছাড়া, অনেক ক্ষেত্রে সংগঠনটিও সরকারি কর্মকর্তা ও উপজাতীয় নেতাদের হত্যার দাবি করে থাকে। আল-কায়েদা ইন ইরাক মূলত ইরাকের ভেতরের একটি গ্র"প। মার্কিন বাহিনী দাবি করে গ্র"পটির নেতৃত্বে আছে বিদেশিরা। পেত্রাউস বলেন, "আল-কায়েদা ইন ইরাকের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের অর্থের উৎস বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে।" তিনি জানান, মসুলে গ্র"পটির নেটওয়ার্ক ভেঙে দেওয়ার আগে তারা সেখানকার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সাহায্য পেত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৫ঘ.