২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াঙ্গুনের রাস্তা থেকে সেনা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তা ইয়াঙ্গুনের রাস্তা থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নিয়েছে রোববার। সাবেক রাজধানী ইয়াঙ্গুনের শোয়েদাগন এবং সুলে প্যাগোডার আশপাশের সব ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আর কোনো গণবিক্ষোভ হওয়ার সম্ভাবনা নেই মনে করেই জান্তা সরকার নিরাপত্তা ব্যবস্থা শিথিল করার এ পদক্ষেপ নিয়েছে। এদিকে, ইয়াঙ্গুনের রাস্তায় রোববারও শুনশান নীরবতা লক্ষ্য করা গেছে। তবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ধরপাকড় অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ইয়াঙ্গুন, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের সামরিক জান্তা ইয়াঙ্গুনের রাস্তা থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নিয়েছে রোববার। সাবেক রাজধানী ইয়াঙ্গুনের শোয়েদাগন এবং সুলে প্যাগোডার আশপাশের সব ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আর কোনো গণবিক্ষোভ হওয়ার সম্ভাবনা নেই মনে করেই জান্তা সরকার নিরাপত্তা ব্যবস্থা শিথিল করার এ পদক্ষেপ নিয়েছে। এদিকে, ইয়াঙ্গুনের রাস্তায় রোববারও শুনশান নীরবতা লক্ষ্য করা গেছে। তবে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। ইয়াঙ্গুনের বিখ্যাত শোয়েদাগন এবং সুলে প্যাগোডা ছিল মিয়ানমারের সা