২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে ৪৩৬ বিক্ষোভকারী গ্রেপ্তার

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শনিবার ৪৩৬ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছয়মাস আগে নগরীর একটি যুব কেন্দ্র থেকে উচ্ছেদ করা ছাত্র-যুবকরা অন্য একটি ভবনে আস্তানা গাড়তে চাইলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

কোপেনহেগেন, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শনিবার ৪৩৬ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছয়মাস আগে নগরীর একটি যুব কেন্দ্র থেকে উচ্ছেদ করা ছাত্র-যুবকরা অন্য একটি ভবনে আস্তানা গাড়তে চাইলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওই যুবকেন্দ্রটি কয়েকদশক ধরে বামপন্থী ছাত্র-তরুণদের সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কোপেনহেগেনে এর আগে আর কোনো ঘটনায় একসঙ্গে এতো বেশী লোককে গেপ্তার করা হয়নি। পুলিশ একথা জানিয়েছে। ডেনিশ বার্তা সংস্থা রিটযাও-কে পুলিশের এক মুখপাত্র বলেন, "এর আগে আর কোনো ঘটনায় এতো বেশী লোককে গ্রেপ্তার করিনি আমরা।" প্রায় ৩,০০০ বিক্ষোভকারী নগরীর কেন্দ্রস্থলের কাছের ওই ভবনটিতে প্রবেশ করতে চাইলে পুলিশ আগে থেকেই সেখানে বাধার সৃষ্টি করে রাখে। ব্যারিকেড আর পুলিশের গাড়ি বহরের কঠোর প্রতিবন্ধকতা পেরিয়ে শ্লোগান দিতে দিতে লাফিয়ে-ঝাপিয়ে সেখানে ঢোকার চেষ্টা করে তরুণরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। কোপেনহেগেনের ওই যুবকেন্দ্রটি নিয়ে সরকারের সঙ্গে ছাত্র-তরুণদের সংঘাত শুরু হয় ২০০০ সাল থেকে। স্থানীয় সরকার একটি ধর্মীয় গ্র"পের কাছে ওই ভবনটি বিক্রি করে দিলে ভবনের দখল নিয়ে সরকারের সঙ্গে তাদের সংঘাত বাধে। কয়েকদফায় চেষ্টা করেও বহুদিন পর্যন্ত তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি পুলিশ। অবশেষ এ বছরের মার্চে অভিযান চালিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মুখে তাদের বের করে দিয়ে ভবনটির দখল বুঝে নেয় সরকার। ১৯৮২ সাল থেকে ওই ভবনটিকে সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে ডেনমার্কের বামপন্থী ছাত্র-তরুণরা। বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/এএমটি/১২৩৫ ঘ.