লন্ডন, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভকারীদের ওপর সামরিক জান্তার নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বিশ্বব্যাপী বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে লন্ডনে। সেখানে প্রায় দেড় হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এছাড়া অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও বাংলাদেশে ছোটখাট বিক্ষোভ হলেও আয়োজকরা তেমন সাড়া পাননি। টোকিওতে একটি বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে।
লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ র্যালিতে যোগ দেন প্রায় দেড় হাজার মানুষ। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন এবং প্লাকর্ড বহন করেন। বৌদ্ধ ভিক্ষুদের আন্দোলনের সঙ্গে একাত্ত্বতা প্রকাশ করে তাদের মাথায় বাঁধা ছিল লাল ফিতা। এর আগে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করে।
সিডনিতে প্রায় আড়াইশ' মিয়ানমার প্রবাসী অপেরা হাউসের কাছে বিক্ষোভ করেন। এছাড়া মেলবোর্নেও প্রায় দুশ' বিক্ষোভকারী বিক্ষোভ সমাবেশ করেছেন।
সিডনির বিক্ষোভ-সমাবেশের আয়োজক মাউং মাউং থান মিয়ানমারের গৃহবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানিয়ে বলেন, "বার্মার স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। সংহতি প্রক্রিয়া শুরুর সময় এসেছে।"
ধারণা করা হচ্ছে, গরম আবহওয়া এবং স্বল্প প্রচারের কারণে সিডনির সমাবেশে লোক সমাগম কম হয়েছে। গত সপ্তায় ক্যানবেরার বিক্ষোভের চেয়ে সিডনির বিক্ষোভ অপেক্ষাকৃত শান্তিপূর্ণও হয়েছে। ক্যানবেরার বিক্ষোভকারীরা মিয়ানমার দূতাবাসের দিকে এগুনোর চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের থামিয়ে দেয়।
থান জানান, আন্তর্জাতিক স
bdnews24