জাতিসংঘ, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ মহাসচিব বান কি মুন শুক্রবার বলেছেন, "শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভ সেনাশক্তি দিয়ে দমন করার ঘটনাটি জঘন্য। এটি মেনে নেওয়া যায় না।"
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দূত ইব্রাহিম গাম্বারির প্রতিবেদন পেশের প্রাক্কালে ভাষণদানকালে বান ওই মন্তব্য করেন। ভাষণে তিনি মিয়ানমার জান্তা সরকারকে বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী ব্যবস্থা গ্রহণ করার পরিবর্তে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আগানো এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানান।
তিনি বলেন, "শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সেনাশক্তি প্রয়োগ করাটা জঘন্য এবং এটি মেনে নেওয়া যায়না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24