২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৩৭ জঙ্গি হত্যার দাবি মার্কিন বাহিনীর

ইরাকের বাকুবায় শুক্রবারের বিমান হামলায় কমপক্ষে ২৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত একটি শিয়া বিদ্রোহী গ্র"পকে লক্ষ্য করে হামলায় তারা নিহত হন। এছাড়া, একইদিন ভিন্ন অভিযানে ১২ আল-কায়েদা যোদ্ধা নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

বাগদাদ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের বাকুবায় শুক্রবারের বিমান হামলায় কমপক্ষে ২৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত একটি শিয়া বিদ্রোহী গ্র"পকে লক্ষ্য করে হামলায় তারা নিহত হন। এছাড়া, একইদিন ভিন্ন অভিযানে ১২ আল-কায়েদা যোদ্ধা নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। মার্কিন বাহিনী জানায়, দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার পশ্চিমাংশে ইরানি রেভ্যুলেশনারি গার্ডের মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। মার্কিন বাহিনীর দিকে বিদ্রোহীরা রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ছুঁড়লে এক পর্যায়ে তারা বিমান বাহিনীর সাহায্য নেয়। বিদ্রোহীদের একজনের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র ছিল বলে মার্কিন বাহিনী জানায়। মার্কিন বাহিনীর বিবৃতিতে জানান হয়, সংঘর্ষে সন্দেহভাজন ২৫ গেরিলা নিহত ও দুটি বাড়ি ধ্বংস হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র ২৫ জন নিহত ও আরও ৩৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে এ সময় ৪টি বাড়ি বিধ্বস্ত হয়। মার্কিন বাহিনী আরও জানায়, বাগদাদ ও উত্তরের ইউসুফিয়া জেলায় অভিযানে ১২ সন্দেহভাজন আল-কায়েদা যোদ্ধা নিহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০৭ঘ.