লন্ডন, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানা মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন কিনা তা হয়তো কখনোই জানা যাবে না। ডায়ানার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত ব্রিটেনের সরকারি কমিটি বুধবার একথা জানিয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যরিসের টানেলে সড়ক দূর্ঘটনায় বন্ধু দোদি আল ফায়েদসহ নিহত হন প্রিন্সেস ডায়ান।
যদিও দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ দাবি করেন, রাণী এলিজাবেথের স্বামীর নির্দেশে ব্রিটেনের নিরাপত্তা বাহিনী ডায়ানা ও দোদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
তিনি অভিযোগ করেন, রাজ পরিবার ডায়ানাকে হত্যার নির্দেশ দেয় কেননা তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার মুসলিম প্রেমিককে বিয়ের পরিকল্পনা করছিলেন।
দোদির বাবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক স্কট বেকার বলেন, "এটি এমন একটি ব্যাপার যা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়।"
দোদির বাবা আদালতে অভিযোগ করেন, প্রিন্সেস ডায়ানা সন্তানসম্ভবা ছিলেন এই তথ্য ঢাকার জন্য তড়িঘড়ি করে তাকে সমাহিত করা হয়েছিল।
দোদির বাবার এই অভিযোগের প্রেক্ষিতে বিচারক জুরিদের নির্দেশ দেন ডায়ানাকে আইনসঙ্গতভাবে সমাহিত করা হয়েছিল কিনা অথবা এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা সেটা নির্ধাণের জন্য।
আদালত বেঞ্চের সভাপতি স্কট বেকার বলেন, "দোদি ডায়ানার জন্য বিয়ের আংটি কিনেছিলেন বলে যে শ্র"তি আছে সে বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।"
ডায়ানা ও দোদির মৃত্যুকে দুর্ঘটনা বলে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ও ফরাসি তদন্তকারীরা। এজন্য তারা গাড়িচালক পল হেনরিকে দায়ী করেন। কেননা তিনি গাড়ি চালনোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়।
ডায়ানার মৃত্যুর এক দশক পর তদন্ত শুরু করেছে লন্ডন হাইকোর্ট। ডায়ানা ও দোদির মৃত্যু নিয়ে যে রহস্য আছে আশা করা হচ্ছে আগামী ৬ মাসের মধ্যে তা অবসান হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০৮ঘ.
bdnews24