২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরকে ৩শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে সুদান

সুদানের প্রেসিডেন্ট গোলযোগপূর্ণ দারফুর প্রদেশকে ক্ষতিপূরণ হিসাবে ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এই অর্থ ইতপূর্বে দেওয়া প্রতিশ্র"তির তিনগুণ বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

কেবকাবিয়া, সুদান অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ)-- সুদানের প্রেসিডেন্ট গোলযোগপূর্ণ দারফুর প্রদেশকে ক্ষতিপূরণ হিসাবে ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এই অর্থ ইতপূর্বে দেওয়া প্রতিশ্র"তির তিনগুণ বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বুধবার একথা বলেছেন। কার্টার রয়টার্সকে বলেন, সুদানের প্রেসিডেন্ট হাসান আল বশির খার্তুমে দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটুসহ অন্যান্য নেতাদের এক গ্র"পের সঙ্গে বৈঠককালে সোমবার এই প্রতিশ্র"তি দিয়েছেন। কার্টার বলেন, "বশিরের সঙ্গে আমাদের বৈঠক গঠনমূলক হয়েছে। তিনি দারফুরকে ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছেন। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলার দেবে সরকার এবং ২০০ মিলিয়ন ডলার ঋণ হিসাবে আসবে চীন থেকে।" এর আগে ২০০৬ সালের শান্তিচুক্তি অনুযায়ী, সুদান দারফুরকে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৮ঘ.