২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফ বিরোধিতায় পদত্যাগ করতে পারেন পিপিপি এমপিরাও

৬ অক্টোবরে মুশাররফের পুর্নির্বাচনের প্রাক্কালে এর প্রতিবাদে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপিরাও। দলের কাছ থেকে এমন সিদ্ধান্তই আশা করছেন বলে বুধবার জানিয়েছেন বেনজির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

লন্ডন, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৬ অক্টোবরে মুশাররফের পুর্নির্বাচনের প্রাক্কালে এর প্রতিবাদে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপিরাও। দলের কাছ থেকে এমন সিদ্ধান্তই আশা করছেন বলে বুধবার জানিয়েছেন বেনজির। তার দল এমন সিদ্ধান্তই নেবেন কিনা এ প্রশ্নের জবাবে লন্ডনে সাংবাদিকদের বেনজির বলেন, "খুব সম্ভবত তাই হবে।" তিনি আরও বলেন, "পিপিপি এমপিরা পদত্যাগ করলে মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এটি বড় ধরনের ধাক্কা হবে বলেই আমি মনে করি।" সেনাপ্রধান পদে থেকেই শনিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করেছেন মুশাররফ। এর প্রতিবাদে পার্লামেন্টের ৮০ জনেরও বেশি এমপি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। পিপিপি মুশাররফের এই পুনর্নির্বাচন বন্ধ করার মতো অবস্থায় না থাকলেও ভোট বয়কট করে এ পক্রিয়ার বিশ্বাসযোগ্যতায় ধস নামিয়ে দিতে পারে। বেনজির বলেন, "আমরা পদত্যাগ করতে চাই না। আমরা এ পদক্ষেপ নিতে চাই না। কিন্তু গণতান্ত্রিক পাকিস্তানের পথে এগুতে বর্তমান শাসকদের অপারগতার কারণে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়ে পড়ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ঘ.