সউল, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আপনি সিদ্ধান্ত নিতে পারেন না ? - উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল শীর্ষ সম্মেলনে অংশ নিতে পিয়ংইয়ংয়ে আসা দক্ষিণ কোরীয় প্রতিপক্ষ রোহ মু-হিউনকে ঠিক এ প্রশ্নটিই করেছেন বুধবার। তিনদিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও রোহকে আরও একদিন উত্তর কোরিয়ায় থাকার আহ্বান জানান কিম। সে ডাকে সাড়া না দেওয়ায় কিম রোহকে এ প্রশ্ন করেন। প্রবল ক্ষমতাভোগী স্বৈরাচারী কিমের এ প্রশ্নের জবাবে রোহ বলেছেন, তিনি কেবল বড় বড় বিষয়েই সিদ্ধান্ত নেন, এসব ছোটখাটো বিষয়ে নয়!
এর আগে বুধবার সকালে দুই কোরিয়ার নেতারা পিয়ংইয়ংয়ে ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন। মঙ্গলবার দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট রোহ মু-হিউন ও তার পত
bdnews24