২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে তাইওয়ানকে মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত চীন

চীন জানিয়েছে, প্রয়োজনে তাইওয়ান ভূখণ্ড মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত তবুও তাইওয়ানের ওপর অধিকার তারা ছাড়বে না। চীনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে একটি নতুন সংবিধান প্রণয়নে তাইওয়ানের ক্ষমতাসীন দল প্রস্তাব গ্রহণের একদিন পর চীন একথা জানালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বেইজিং, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন জানিয়েছে, প্রয়োজনে তাইওয়ান ভূখণ্ড মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত তবুও তাইওয়ানের ওপর অধিকার তারা ছাড়বে না। চীনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে একটি নতুন সংবিধান প্রণয়নে তাইওয়ানের ক্ষমতাসীন দল প্রস্তাব গ্রহণের একদিন পর চীন একথা জানালো। তাইওয়ানের 'দ্য ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি' (ডিপিপি) গত রোববার নতুন সংবিধান প্রণয়নের জন্য বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন দেয়। স্বাধীন স্বার্বভৌম তাইওয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে তারা একটি নতুন সংবিধান চায়। তাইওয়ান ও চীনে এখনো একই সংবিধান বলবৎ আছে। ১৯৪৯ সালের চীনা গৃহযুদ্ধের পর থেকে স্বশাসিত তাইওয়ানের ওপর স্বার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে হলেও তারা দু'কোটি তিন লাখ লোকের এই দ্বীপ দেশটিকে তাদের প্রতক্ষ্য শাসনাধীনে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া পরিচালিত একটি স্বাক্ষর বইতে চাইনিজ একাডেমি অব সোশাল সায়েন্সের (সিএএসএস) তাইওয়ান বিশেষজ্ঞ ইউ কেলি বুধবার লিখেছেন, "ডিপিপি'র প্রস্তাবের সারাংশ হলো তাইওয়ানের স্বাধীনতা।" সরকারি নীতি-নির্ধারণী সংস্থা সিএএসএস'র বিশেষজ্ঞ আরও লেখেন, "তাইওয়ান চীনের মৌলিক স্বার্থে ঘা দিয়েছে, এক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ চীনের নেই।" চীন সরকারের অন্য একটি সংস্থা তাইওয়ান এ্যাফেয়ার্স অফিসের এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, "তাইওয়ানের স্বাধীনতার পরিকল্পনা চিরতরে ব্যর্থ হবে। কেননা তাইওয়ান সার্বভৌম রাষ্ট্র এই দাবি মিথ্যা" তার কথায় এই সব 'বিচ্ছিন্নতাবাদী' চিন্তাভাবনা বাদ দেওয়ার জন্য তিনি তাইওয়ানের ক্ষমতাসীন ডিপিপি'র প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "তা না হলে তাইওয়ানের জনগণের ওপর দুর্যোগ নেমে আসবে।" চীনের কাছ থেকে বহুকাঙ্খিত আনুষ্ঠানিক স্বাধীনতা লাভের উদ্দেশ্যেই ডিপিপি এই প্রস্তাব গ্রহণ করেছে। তবে সমালোচকরা বলছেন, আগামী ২০০৮ সালে নির্বাচনে ডিপিপিকে পুনরায় ক্ষমতায় আনতে প্রেসিডেন্ট চেন সুই বিয়ান স্বাধীনতার মতো বিষয়কে বেছে নিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০৪ঘ.