২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত হলে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের দাবি তুলবেন ওবামা

প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের দাবি তুলবেন ডেমোক্রেট দলের প্রার্থী বারাক ওবামা। পাঁচ বছর আগে সিনেট সদস্য প্রার্থী হিসেবে ইরাক যুদ্ধের বিরোধিতা করে দেওয়া এক বক্তৃতার বার্ষিকী পালনকালে মঙ্গলবার এক ভাষণে তিনি একথা বলেন । একইসঙ্গে সেসময়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের ইরাক যুদ্ধকে সমর্থন করার কথাও শ্রোতাদের মনে করিয়ে দেন ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

শিকাগো, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের দাবি তুলবেন ডেমোক্রেট দলের প্রার্থী বারাক ওবামা। পাঁচ বছর আগে সিনেট সদস্য প্রার্থী হিসেবে ইরাক যুদ্ধের বিরোধিতা করে দেওয়া এক বক্তৃতার বার্ষিকী পালনকালে মঙ্গলবার এক ভাষণে তিনি একথা বলেন । একইসঙ্গে সেসময়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের ইরাক যুদ্ধকে সমর্থন করার কথাও শ্রোতাদের মনে করিয়ে দেন ওবামা। 'দ্য পল বিশ্ব্যবিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় ওবামা বলেন, "প্রেসিডেন্ট হিসেবে আমি যা বলতে চাই, তা হল: আমেরিকা এমন একটি বিশ্ব দেখতে চায় যেখানে কোনো পরমাণু অস্ত্র থাকবে না।" ইরাক যুদ্ধের আগে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বুশের যুদ্ধনীতির পক্ষে ভোট দেওয়ার সমালোচনা করে ওবামা বলেন, "বিষয়টি খুব স্পষ্ট: ওই ভোট না দেওয়া না হলে কোনো যুদ্ধ হতো না।" সেসময় যুদ্ধের বিরোধিতা করে ওবামা যে বক্তব্য রেখেছিলেন তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "এটি শুধু অতীতের সমালোচনা কিংবা অতীত নিয়ে বিতর্ক নয়। ভবিষ্যতে ক্রান্তিকালীন মুহূর্তে কে ভাল সিদ্ধান্ত নিতে পারবে এটা তা বিচারের বিষয়।" হিলারি ক্লিনটন ওয়াশিংটনের প্রথাগত সনাতনী ধ্যান-ধারণার প্রতিনিধিত্ব করেন- আবারও এমন মন্তব্য করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু নীতি নিয়ে নতুন চিন্তা ভাবনা প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু নীতি স্নায়ুযুদ্ধের মানসিকতা প্রসূত। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কথা বলে ওবামা বলেন, এর মানে এই নয় যে এককভাবেই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভাণ্ডার নিষ্ক্রিয় করতে চান তিনি। ওবামা বলেন, "আমরা রাশিয়ার সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (পরষ্পরের দিকে তাক করে রাখা) আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলোকে সরিয়ে নিতে চাইব। এ ধরনের অস্ত্র তৈরীতে কাজে লাগে এমন সব উপাদানের উৎপাদন বন্ধ করার জন্য বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারির চেষ্টা করব আমরা। এ নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী কার্যকর করতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করারও চেষ্টা নেব আমরা।" ওসামা বিন লাদেনকে ধরতে প্রয়োজনে পাকিস্তানে হামলা চালানোর ঘোষণা দেওয়া এবং অন্যদিকে সন্ত্রাসবাদীদের শিবিরে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি নাকচ করে দেওয়ায় তাকে অনেক 'লেকচার' শুনতে হয়েছে উল্লেখ করে আবারও ওই দুটি বিষয়েই নিজের যুক্তি তুলে ধরেন এ ডেমোক্রেট প্রার্থী। উল্লেখ্য, বারাক ওবামা নির্বাচিত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২০ ঘ.