ইসলামাবাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে দুর্নীতির মামলা খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সরকারের একজন মন্ত্রী মঙ্গলবার একথা জানিয়েছেন।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশীদ আহমেদ রয়টার্সকে বলেছেন, " সরকার বেনজির ভুট্টোর বিরুদ্ধে ঝুলে থাকা দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে।"
উল্লেখ্য, স্বেচ্ছা নির্বাসিত ভুট্টোর লন্ডনে বুধবার পার্টির সদস্যদের সঙ্গে দেখা করার কথা। এই বৈঠকের স্থির হবে যে তার পার্টি সদস্যরা শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন কিনা। এই নির্বাচনে মুশাররফ জিতবেন বলেই ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ঘ.
bdnews24