ইসলামাবাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ মঙ্গলবার নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছেন। তিনি হচ্ছেন, লেফটেন্যান্ট-জেনারেল আশফাক পারভেজ কিয়ানি। কিয়ানির নাম ঘোষণার মধ্য দিয়ে মুশাররফ তার উর্দি ছাড়ার প্রতিশ্র"তি রক্ষার পরিস্কার ইঙ্গিত দিলেন। তবে এখন পর্যন্ত সেনাপ্রধানের পদে থেকে মুশাররফের ২য় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টার প্রতিবাদে পাকিস্তানের ৮০ জনেরও বেশি বিরোধী এমপি মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে পদত্যাগ করেছেন। (আরও তথ্যসহ)
পুনর্র্নিবাচিত হলে মুশাররফ উর্দি ছাড়ার প্রতিশ্র"তি দিয়েছেন। মুশাররফ সেনাপ্রধানের পদ ছাড়লেই তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন আশফাক কিয়ানি। তার আগ পর্যন্ত কিয়ানি উপ-সেনাপ্রধানের দায়িত্বে থাকবেন। কিয়ানি পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা 'ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর সাবেক প্রধান। এছাড়া বেনজির ভুট্টোর প্রথম মেয়াদের শাসনামলে ১৯৮০ সালে কিয়ানি উপ সেনা সচিব ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রেরও পছন্দনীয় ব্যক্তি।
এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান, "লেফটেন্যান্ট-জেনারেল আশফাক পারভেজ কিয়ানিকে সেনাবাহিনীর উপ-প্রধান নিয়োগ করা হয়েছে। সেনাপ্রধানের পদ ফাঁকা হলে জেনারেল কিয়ানি সে পদের দায়িত্ব গ্রহণ করবেন।"
এদিকে, পার্লামেন্টের বিরোধী এমপিদের পদত্যাগের আগে আগামী শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মুশাররফ যাতে অংশ নিতে না পারেন সে লক্ষ্যে সর্বশেষ প্রচেষ্টা চালান বিরোধী আইনজীবীরা। সুপ্রিম কোর্টকে তারা বলেন, সেনাপ্রধান হওয়ায় মুশাররফকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত। একইসঙ্গে তারা নির্বাচন স্থগিতের জন্যও সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান।
ধারণা করা হচ্ছে, বিশ্বের পরমাণু অস্ত্রসমৃদ্ধ একমাত্র মুসলিম দেশটির শাসক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জেনারেল মুশাররফ দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার জন্য পার্লামেন্টের দুটি কক্ষ এবং চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভ করবেন।
মুশাররফের জনপ্রিয়তা অত্যাধিক কমে গেলেও তার ক্ষমতাসীন জোট এখনও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। এ পার্লামেন্ট আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে আগামী মাসের মধ্যে বিলুপ্ত হওয়ার কথা।
প্রসঙ্গত, মুশাররফ ঘোষণা দিয়েছেন যে একবার দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার জন্য তিনি সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করবেন।
অপরদিকে, মুশাররফের পুনঃনির্বাচন পরিকল্পনায় বিঘ
bdnews24