২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব পুঁজিবাজার দারুণ চাঙ্গা

দীর্ঘ মন্দার পর আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের কারণে মঙ্গলবার বিশ্ব পুঁজিবাজার ছিল দারুন চাঙ্গা। বিনিয়োগকারীদের মধ্যে ঋণ আতঙ্ক কেটে যাওয়ার 'আশার আলো'তে বাজারে তেজীভাব দেখা দেয়। প্রায় সব পুঁজিবাজারের সূচক কাটাও ছিল সর্বোচ্চ অবস্থানে। ডলারের বিনিময় মূল্য ২৮ বছরের মধ্যে এখন সর্বোচ্চ হয়েছে। এখন প্রতি ডলার এক দশমিক ৪২২৩ ইউরোতে লেনদেন হচ্ছে। সিটিগ্র"পের বদৌলতে ডাও জোনসে সূচক উঠেছে সর্বোচ্চ অবস্থানে। জিএমটি ০২৫৮ এ এমএসসিআই এ বিশ্বের সার্বিক মূল্যসূচক দশমিক তিন শতাংশ বেড়ে রেকর্ড গড়ে ৪১৭ দশমিক ২২ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

সিঙ্গাপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ মন্দার পর আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের কারণে মঙ্গলবার বিশ্ব পুঁজিবাজার ছিল দারুন চাঙ্গা। বিনিয়োগকারীদের মধ্যে ঋণ আতঙ্ক কেটে যাওয়ার 'আশার আলো'তে বাজারে তেজীভাব দেখা দেয়। প্রায় সব পুঁজিবাজারের সূচক কাটাও ছিল সর্বোচ্চ অবস্থানে। ডলারের বিনিময় মূল্য ২৮ বছরের মধ্যে এখন সর্বোচ্চ হয়েছে। এখন প্রতি ডলার এক দশমিক ৪২২৩ ইউরোতে লেনদেন হচ্ছে। সিটিগ্র"পের বদৌলতে ডাও জোনসে সূচক উঠেছে সর্বোচ্চ অবস্থানে। জিএমটি ০২৫৮ এ এমএসসিআই এ বিশ্বের সার্বিক মূল্যসূচক দশমিক তিন শতাংশ বেড়ে রেকর্ড গড়ে ৪১৭ দশমিক ২২ পয়েন্ট হয়েছে। এশিয়া প্যাসিফিকেও (জাপান বাদে) এমএসসিআই এর সূচকও রেকর্ড গড়েছে। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়ালে সূচক গড়ে এক দশমিক ৩৮ শতাংশ বা ১৯১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে এখন ১৪ হাজার ৮৭ দশমিক ৫৫ পয়েন্ট হয়েছে। জুলাইয়ের মাঝামাঝিতে এটি সর্বোচ্চ ১৪ হাজার পয়েন্টের ঘরে উঠেছিলো। ঋণ আতঙ্কের কারণে দেখা দেওয়া সমস্যা কেটে গেছে এই অনুমানে ব্যাংকগুলোর শেয়ারের দামও দমাদম বাড়ছে। ঋণ আতঙ্কের কারণে সিটিগ্র"প ও ইউবিএস গত তিন মাসে বড় অঙ্কের গচ্চা দিলেও বর্তমানে তাদের ব্যবসা স্বাভাবিক হয়ে উঠেছে বলে তারা ইঙ্গিত দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/১২৩৫ ঘ.