ইয়াঙ্গুন, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- মিয়ানমার সফররত জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির অবস্থান নিয়ে রহস্য দেখা দিয়েছে। ২০ বছরের মধ্যে সবচে বড় জান্তা বিরোধী বিক্ষোভ দমনের অবসান ঘটাতে জান্তা সরকারকে রাজি করানোর চেষ্টায় গাম্বারি মিয়ানমার সফরে গেছেন। সোমবার জান্তা সরকার প্রধান জেনারেল থান শ'র সঙ্গে তার দেখা করার কথা। কিন্তু তাকে মঙ্গলবারের আগে থান শ'এর সঙ্গে দেখা করতে না দিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে জানিয়েছেন এক কূটনৈতিক সূত্র।
তিনি জানান, চীন সীমান্তের কাছে শান প্রদেশের লাসহিও পার্বত্যাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে গাম্বারিকে। কিন্তু এর কারণ কি তা জানানো হয়নি। যদিও ব্যাংককের একজন কূটনীতিক জানিয়েছেন, সফররত ইউরোপীয়দের একটি ছোট দল রাজধানী নয়াপিধোও এ রয়েছে এবং মঙ্গলবারে তাদের লাসহিও যাওয়ার কথা রয়েছে।
গাম্বারির সঙ্গে সফরে যাওয়া জাতিসংঘ কর্মকর্তাদেরও মোবাইল ফোনের আওতার বাইরে রাখা হয়েছে। ইয়াঙ্গুনের জাতিসংঘ কার্যালয়ের কেউই গাম্বারির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এমনকী সাবেক এই রাজধানীর কোনো কূটনীতিকও গাম্বারির অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।
তার সম্পর্কে যেটুকু খবর পাওয়া গেছে তাতে কেবল এটুকুই জানা গেছে যে, তিনি এখনও মিয়ানমারেই আছেন। তার সফরের ৪৮ ঘন্টা পেরিয়েছে। অথচ তিনি মিয়ানমারে পৌঁছানোর পরপরই পরিস্থিতি এরকম ছিল না।
চীনের চাপে মিয়ানমার সফরে যাওয়া গাম্বারি নয়াপিধোওয়ে ইতোমধ্যেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতিমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি র সঙ্গে সাক্ষাৎ করতে ইয়াঙ্গুনে ফিরে আসেন। এরপরপরই আবার নয়াপিধোওয়ে তার ফিরে যাওয়া থেকে জান্তা সরকার ও তাদের বিরোধী পক্ষ-- দু শিবিরের সঙ্গেই কূটনৈতিক অগ্রগতির আশা জেগে উঠেছিল।
জাতিসংঘও পরিস্কার করে জানিয়েছিল, মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল থান শ এর সঙ্গে দেখা না করে জাতিসংঘে ফেরার পরিকল্পনা গাম্বারির নেই।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, "সফর শেষ করার আগেই রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (মিয়ানমারের) উর্ধ্বতন জেনারেল থান শো'র সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন তিনি।"
এদিকে কূটনীতিকরা বলছেন, জাতিসংঘ দূতের সফর আরও কার্যকর করতে চীনের ইতিবাচক ভূমিকার কারণে গাম্বারির কর্মপরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং এতে আরও সাফল্য আশা করা হচ্ছে।
মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক ক্যানিং বলেছেন, গাম্বারির সফরকে যতোটা সম্ভব কার্যকর করা এবং প্রয়োজনে দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
তবে, গাম্বারি কেন থান শো'র সঙ্গে সাক্ষাৎ ছাড়াই জান্তা সরকারের নতুন রাজধানী ছেড়ে এলেন এবং প্রথমে গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচির সঙ্গে বৈঠক করলেন তা নিয়ে দারুণ জল্পনা কল্পনা চলছে সংশ্লিষ্ট মহলে। ৭৪ বছর বয়সী থান শো শারীরিকভাবে খুবই অসুস্থ বলে গুজব রয়েছে।
ব্রিটিশ রাষ্ট্রদূত রয়টার্সকে বলেন, "তার (গাম্বারির) কর্মসূচিতে বিশাল পরিবর্তন এসেছে। প্রথমে এটা শুরু হয়েছিল খুবই ছোট পরিসরে, এখন এটা আরও বিস্তৃত হয়েছে এবং আমরা চাই এটা আরও ভালোভাবে স
bdnews24