২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানু শহরে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী বোরখা পরিহিত অবস্থায় ওই বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 06:42 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ইসলামাবাদ, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানু শহরে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী বোরখা পরিহিত অবস্থায় ওই বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের শহরে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় ১১ জন বেসামরিক লোক এবং চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন এবং তাদের চারজন পুলিশ। মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা বলেন, "পুলিশ বোরখা পরিহিত এক বোমারুর দিকে এগিয়ে যাওয়ার সময় সে বিস্ফোরণ ঘটায়। বোরখার ভেতরে হয় একজন নারী বা একজন পুরুষ ছিল।" একজন পুলিশ কর্মকর্তা বলেন, একটি বাস স্ট্যান্ডের কাছে বিস্ফোরণটি হয় এবং এতে আরও ১৯ জন আহত হয়েছে। পাকিস্তানে, বিশেষকরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সা