২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে উদ্যোগ নেবে পাকিস্তান ও ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে নতুন পদক্ষেপ গ্রহণ করবে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সমমনা মুসলিম দেশগুলো। বুধবার এক যৌথ বিবৃতিতে একথা জানান ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:22 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ইন্দোনেশীয় প্রেসিডেন্ট সুসিলো ব্যামব্যাং যুধোইনো প্রেসিডেন্ট প্রাসাদে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, “মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে আরো বড় পরিসরে আলোচনা ও সংলাপ হওয়া প্রয়োজন এবং সেখানে সমমনা মুসলিম দেশগুলোর সক্রিয় ভূমিকা থাকা উচিৎ।”

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বলেন, “ফিলিস্তিন, ইরাক, লেবানন ও আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতি মূল্যায়ন করে একটি নতুন উদ্যোগ গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছি আমরা।”

তিনি বলেন, “নতুন কোনো পদক্ষেপ গ্রহণের এখনই সময়। এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই, কেননা পরিস্থিতি খুব দ্রুত বদলে যাচ্ছে।”

ঠিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও মুশাররফ জানান, সৌদি বাদশাহ আবদুল্লাহর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবির সঙ্গে বৈঠক করতে সেদেশে যাওয়ার কথা রয়েছে তার।

প্রেসিডেন্ট যুধোইনো আরো জানান, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া মুসলিম দেশগুলোতে চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য ইসলামী চিন্তাবিদ ও আলেমদের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে।