শ্রীলঙ্কায় বোমা হামলায় ৬ পুলিশ নিহত
শ্রীলংঙ্কায় একটি পুলিশ ভ্যানে বোমা হামলায় বুধবার কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তামিল টাইগাররা এ হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিঙ্গে জানান, পূর্ব শ্রীলংকার বাত্তিকালোয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সামনে পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আরো কয়েকজন পুলিশ আহত হন।
পুলিশ সদস্যরা ছুটিতে বাড়ি ফিরছিলেন।
