দারফুর নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি চান না জাতিসংঘ মহাসচিব
সিদ্ধান্ত গ্রহণে অনাকাক্সিক্ষত বিলম্বের কারণে সুদানের দারফুরে মানবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ হতাশা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের।
মঙ্গলবার আদ্দিস আবাবায় তিনি সাংবাদিকদের বলেন, “দারফুরের ক্ষতিগ্রস্ত লোকজন আমাদের পানে চেয়ে আছে। তাই আমাদের দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। সময় অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”
সোমবার প্রেসিডেন্ট ওমর হাসানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। কিন্তু দারফুরে জাতিসংঘের তিন হাজার সেনা মোতায়েনে তাকে রাজি করাতে ব্যর্থ হন মুন।
তারপরও হাল ছাড়েননি জাতিসংঘ মহাসচিব। বললেন, “ আমি এখনো আশা করি, এ বিষয়ে সুদান সরকারের ইতিবাচক সাড়া পাব। কেননা, কোনো চুক্তি না হলেও তারা বিষয়টি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেননি।”
বান কি মুন জানান, সঙ্কট নিরসনে তিনি দু প্রক্রিয়া ধরে এগুচ্ছেন, রাজনৈতিক ও সামরিক। তার বক্তব্য, প্রক্রিয়ায় দেরি হরেও সবকিছু ইতিবাচক দিকেই এগুচ্ছে।
