২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের প্রথম নারী শান্তিরক্ষী দল লাইবেরিয়ায়

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি দল মঙ্গলবার লাইবেরিয়া পৌঁছেছে। তবে বিশেষত্ব হল এই দলের সবাই নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এই প্রথম শুধু নারীদের নিয়েই গঠিত একটি দল কোনো দেশে পাঠানো হল। দলে সদস্য সংখ্যা ১০৩ জন। ৩০ জন করে মোট তিনটি প্লাটুনে তারা কাজ করবেন। আর কর্মকর্তা রয়েছেন ১৩ জন। এদের সবাই ভারতীয়। দলের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার সীমা ধুন্দিয়া।

লাইবেরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীতে যোগ দিতে নারী সেনাদলটি সেখানে পাঠানো হয়।

জাতিসংঘ জানিয়েছে, আপাতত দলটি রাজধানী মনরোভিয়ার একটি ক্যাম্পে অবস্থান নিলেও প্রয়োজনে যে কোানো স্থানে তাদের মোতায়েন করা হতে পারে।